গণপরিবহন বাস বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক ও মিনি ট্রাকগুলো গণপরিবহনে পরিণত হয়েছে। প্রতিটি খালি বা বোঝাই ট্রাকে যাত্রী বহন করছেন। করোনা ভীতি উপেক্ষা করে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে ঝুঁকিপূর্ণভাবে মানুষ ইদযাপন করতে বাড়ী ফিরছে। ভোগান্তির পাশাপাশি কয়েকগুনের বেশী ভাড়াও গুনতে হচ্ছে তাদের।
যাত্রীদের দাবি একদিকে কর্মস্থল ছুটি হওয়ায় থাকার জায়গা নেই অন্যদিকে পরিবার-পরিজনের সাথে ঈদ করতেই ঝুঁকি নিয়ে বাড়ী ফিরছেন। বঙ্গবন্ধু সেতু দিয়ে অনুমতি নিয়ে দুচারটি গণপরিবহন চললেও ট্রাক-মিনিট্রাক, মাইক্রোবাস, কারসহ মোটরসাইকেল চলাচল কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
পণ্যবাহী ট্রাক এখন গণপরিবহনগত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৯শত ৪৩টি যানবাহন পারাপার হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করছে।
অন্যদিকে, পণ্য পরিবহন ট্রাকে যাত্রী পরিবহন করা হলেও পুলিশ মানবিক কারণে কিছু বলছে না। তবে যানবাহনের চাপ থাকলেও কোন ধরনের যানজট সৃষ্টি না হয় এজন্য পুলিশ মাঠে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছে।